ফটিকছড়ির নানুপুর মাইজভান্ডার ওয়াইছ কাজী বাড়ির বাসিন্দা এবং নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের বড় ছেলে মো. মাহির শাহরিয়ার চিকিৎসক হিসেবে সাফল্য অর্জন করেছেন।
আজ বুধবার প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সফলভাবে সম্পন্ন করার গৌরব অর্জন করেন তিনি। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসী আনন্দিত।
মাহির শাহরিয়ার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে জেএসসি ও ২০১৮ সালে এসএসসি এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন। জেএসসি, এসএসসি ও এইচএসসি—তিনটি পরীক্ষাতেই তিনি জিপিএ-৫ অর্জন করেন।
তিনি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত হন তিনি। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ সেই পথচলার সফল সমাপ্তি ঘটেছে।
ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও সেবাপরায়ণ চিকিৎসক হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মাহির শাহরিয়ার।
মাহির শাহরিয়ারের চিকিৎসক হিসেবে এ সাফল্যে তাঁর শিক্ষক পিতা মো. শাহজাহানসহ পরিবারের সদস্যরা গর্বিত। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর পিতা।
পড়ুন : কালিয়াকৈরে বজ্রপাতে মাছ শিকারির মৃত্যু, আহত ১


