বিজ্ঞাপন

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ২০ মিনিট বন্ধ যান চলাচল

বিজ্ঞাপন

শেখ হাসিনার প্রত্যাবর্তন, কারাবন্দী নেতাদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রায় ২০ মিনিট মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে মহাসড়কে ঝটিকা মিছিল করছেন। বিক্ষোভকারীরা সড়কের ওপর অবস্থান নিলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট পর তারা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকালে মিছিলকারীরা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, দলীয় কারাবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জানতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

পড়ুন : গাজীপুরে সুটকেস ও বস্তায় নারীর অর্ধগলিত দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন