২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অক্সফোর্ডএকিউএ লিডারশিপ সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনার পরিকল্পনা করছে সরকার। সরকারি, বেসরকারি স্কুলে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তি সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। ইংলিশ মাধ্যম, বাংলা মাধ্যমসহ দেশের সব প্রাথমিক স্কুল একই কারিকুলাম চালু করা হবে। একইসঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান উন্নতিতে সরকার জোর দিচ্ছে।’
এ সময় শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি উন্নত বিশ্বের শিক্ষার মানের উদাহরণও তুলে ধরেন তিনি।
পড়ুন: সৌদি ড্রোন হামলার পর ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল ইরাক
আর/


