পুঠিয়া উপজেলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

0
0
বিজ্ঞাপন

সারা দেশব্যাপী ন্যায় মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় শনিবার থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রম।

জনসাধারণকে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে এবং একটি পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল। ওই সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মশক নিধন কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

পড়ুন : ব্রিকস সম্মেলনে যুদ্ধ ও শুল্কের প্রতি নিন্দা প্রকাশ করে যৌথ ঘোষণা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.