বিজ্ঞাপন

দোহারে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

ঢাকার দোহার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. শরীফ হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মালিকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শরীফ হাসানকে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই হামিদুর রহমান,এএসআই মারুফ হাসান সঙ্গীয় ফোর্সসহ নারিশা ইউনিয়ন মালিকান্দা এলাকায় অভিযান চালিয়ে শরীফ হাসানকে গ্রেফতার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার মালিকান্দা থেকে রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শরীফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে সকালে শরীফ হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন : ​ডিবি ওসিকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম পাবনায় রাজপথে সাংবাদিকরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন