বিজ্ঞাপন

দুবাইয়ে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেলেন বাংলাদেশি জোনায়াত

বিজ্ঞাপন

দুবাইয়ের প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে বিক্রয় সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি উদ্যোক্তা মো. জোনায়াত হোসাইন। রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান অবজেক্ট ওয়ান (Object 1) তাকে এ সম্মাননা দিয়েছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুবাইয়ের ডাউনটাউনে ইমার স্কয়ারে অবস্থিত অবজেক্ট ওয়ানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জোনায়াত হোসাইনের হাতে সম্মাননা সনদ তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাতিয়ানা টোনু।

সনদে বলা হয়, প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে বিনিয়োগের লেনদেন সফলভাবে সম্পন্ন করা, বিক্রয়ে ভালো ফলাফল এবং পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা দেওয়া হয়েছে।

চাকরি থেকে উদ্যোক্তা

২০২১ সালে দুবাইয়ে গিয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে রিয়েল এস্টেট খাতে যাত্রা শুরু করেন জোনায়াত হোসাইন। কয়েক বছরের কাজের অভিজ্ঞতা ও বাজার সম্পর্কে ধারণা অর্জনের পর ২০২৩ সালে নিজস্ব প্রতিষ্ঠান ATZ Luxe Real Estate গড়ে তোলেন তিনি।

বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবাসন ব্যবসার পাশাপাশি ATZ Group-এর অধীনে ভ্রমণ, পর্যটন ও ডিজিটাল সেবা খাতেও ব্যবসা পরিচালনা করছেন জোনায়াত।

এর পাশাপাশি ইভেন্টস ও প্রপার্টি টেকনোলজি খাতে নতুন উদ্যোগ নিয়েও কাজ করছেন তিনি।

গ্রাহকসেবাকে গুরুত্ব

জোনায়াত হোসাইনের ভাষ্য অনুযায়ী, মানুষের সমস্যার সমাধান করাই তার ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশেষ করে বাড়ি কেনা কিংবা আবাসন খাতে বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চান তিনি।

তার মতে, একজন রিয়েল এস্টেট পেশাজীবীর কাজ শুধু সম্পত্তি বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহকের প্রয়োজন বোঝা, সঠিক তথ্য দেওয়া এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও এই পেশার গুরুত্বপূর্ণ অংশ।

দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ স্বীকৃতি পাওয়াকে নিজের পেশাগত যাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন জোনায়াত হোসাইন।

পড়ুন:মদনে পুলিশের পৃথক অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন