বিজ্ঞাপন

ভেদরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাইয়ান উপজেলার মহিষার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকার প্রবাসী রুবেল ছৈয়ালের ছেলে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে মহিষার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে খেলছিল রাইয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

এরপর শিশুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাইয়ানের দাদা আব্দুর রফ ছৈয়াল বলেন, ‘সকালে রাইয়ান বাড়ির পাশেই খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার নাতি এভাবে চলে যাবে, কখনো কল্পনা করিনি। প্রবাসে থাকা ছেলেকে এখন কী জবাব দেব, জানি না। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন।’

মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ অরুণ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছোট শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। অভিভাবকদের শিশুদের বিষয়ে আরও সচেতন থাকা প্রয়োজন।’

পড়ুন : কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্যের কমিটি গঠন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন