বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম নামে (৩৫) এক সিএনজি চালক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানায়, মোমিনুল ইসলাম পেশায় সিএনজি চালক। সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোমিনুল। এসময় পাথর বোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল ৬ টা ৩৭ মিনিটের সময় আমাদের কাছে খবর আসে সরিষাকোল বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।

তিনি আরো বলেন, মোমিনুল ইসলাম সিএনজি মধ্যে বসে ছিলেন। এসময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পড়ুন : পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে দোহারে ঢাকা জেলা মহিলা বিক্ষোভ মিছিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন