রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। ওই সময় ২৪১ গ্রাম স্বর্ণের বার সহ ০২ চোরাচালানকারীকে গ্রেফতার হয়।
শুক্রবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম্যে এসআরবি জানায়, গতকাল বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। তাদের তল্লাশী করে ২৪১ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো মোঃ মোক্তার মোল্যা (৪৫) সে নওগাঁ জেলার সদর থানাধীন চুনিয়াগারী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। অপরজন হলো মোঃ ছাকিরুল (৪০), সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের যোগসাজসে দেশের বিভিন্ন স্থান হইতে স্বর্ণ ক্রয় করে এবং বিদেশে পাচার কাজে লিপ্ত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অবৈধ স্বর্ণ বিক্রয়ের উদ্দেশ্য তাদের হেফাজতে রাখার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।
পড়ুন : পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে দোহারে ঢাকা জেলা মহিলা বিক্ষোভ মিছিল
সা/


