নাটোরে খেলাধুলাকে কেন্দ্র করে বায়েজিদ বিন মাহমুদ নামে ৮ বছরের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড় এলাকায় ঘটে এ ঘটনা। অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয় কর্মরত। তিনি নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যান এলাকায় ওই শিশুর বাড়িতে দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি।
আহত শিশুটির বাবা মোঃ মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে আমার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি উভয় শিশুর মা তাৎক্ষণিক ভাবে মীমাংসা করে দেন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল আমার ছেলেকে জোর করে নিজের রুমে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেয়। এসময় শিশুটির কান্নার শব্দ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় ভর্তি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও (ওসি) মনসুর আলী জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার সকাল নয়টায় আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
পড়ুন : নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২
সা/


