কুষ্টিয়ার মিরপুরে কৃষকলীগের ইউনিয়ন সভাপতিকে ছাড়াতে গিয়ে জামায়াতের আমির সহ ৮জনকে আটকের পর মুচলেকায় মুক্তি দিয়েছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর থানায় এ ঘটন্ াঘটে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এতথ্য নিশ্চিত করে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গত রাতে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে রাতেই চিথলিয়া ৪ নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৪) সহ ৮ জন কৃষক লীগের নেতাকে ছাড়াতে থানায় হাজির হন। এ সময় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। আজ শনিবার জামায়াত নেতা সহ অন্যদের মুচলেকা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র মতে, গতরাত দেড়টার দিকে চিথলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এ সংবাদে তাৎক্ষণিক চিথলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম ৮/১০ সঙ্গী সহ কৃষক লীগের নেতাকে ছাড়াতে থানায় হাজির হন। পরে মিরপুর থানার ওসি তাদের পুলিশ হেফাজতে রাখেন। সূত্রের দাবী তদবিরকারীদের মধ্যে দুইজন বিএনপি সদস্য ছিলেন।
পড়ুন:সংসার চলছে জোড়াতালিতে, হিসাব মিলছে না নিম্ন ও মধ্যবিত্তের
ইমি/


