বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংবিধান পরিবর্তন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সেই বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে সংসদে। এখানে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবিধান সংশোধন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। সরকার দৃড় প্রতিজ্ঞ সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশে ফ্যাসিস্টদের যেন আর্বিভাব চিরতরে যেন বন্ধ হয়ে যায়। সেজন্যই সরকার কাজ করে যাচ্ছে৷ একটি গণতান্ত্রিক সমাজ বির্নিমানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধী দলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আসুন সংবিধান সংশোধনের কমিটিতে। সেখানে আপনাদের বক্তব্য দেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদদের চাওয়ার সম্মান দেয়।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত সভায় অংশগ্রহণ করেন তিনি। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন:সংসার চলছে জোড়াতালিতে, হিসাব মিলছে না নিম্ন ও মধ্যবিত্তের

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন