বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কুষ্টিয়া সদর থানা থেকে লুটকৃত ১টি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার

২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া সদর থানা থেকে লুটকৃত ১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং ১টি পিস্তলের কভার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

আজ রবিবার রাত ১২টায় এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক এর নেতৃত্বে একটি দল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় জেলার কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বারাদি গ্রামের বাসিন্দা মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি দোচালা টিনের খোলা শোয়ার ঘরের মাটির গর্তের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ০২টি ম্যাগজিন এবং ০১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়। এই অস্ত্র ও গুলি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া সদর থানা থেকে লুটকৃত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন