কুষ্টিয়ার কুমারখালীতে ‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমির মিলনায়তনের এই সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন কবি, ভাবুক ও নবপ্রাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফরহাদ মজহার।
লালনের পরিবেশটা এখনও সাধকের উপযোগী হয়নি বলে মন্তব্য করে কবি ও ভাবুক ফরহাদ মাজহার বলেন, এখানে যারা বাস করেন তারাও যেনো এটাকে সাধনার কেন্দ্র হিসাবে তৈরি করার জন্য আন্তরিক হন। সেসময় তিনি মাজার প্রাঙ্গণে গাঁজা ও মাদক বন্ধেরও জোর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক আ-আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান সুস্মিতা চক্রবর্তী, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রমূখ।
এই সেমিনারে ফকির লালন শাহ কিভাবে বিশ্বের দরবারে তাঁর বানী পৌঁছে দিয়েছেন, সেইসাথে তাঁর জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও লালনের আখড়া বাড়িকে কিভাবে আরো উন্নত করা যায় সেসব বিষয়েও আলোচনা করেন বক্তারা।
পড়ুন : পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে শিশুরা: নেত্রকোনায় ৮ মাসে ৮২ প্রাণহানি


