বিজ্ঞাপন
বিজ্ঞাপন

অস্ত্র নয় জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন বর্তমানে এ দেশে সবচেয়ে বড় শক্তি হলো জনগণ অস্ত্র বড় শক্তি নয়, বৃটিশদের কাছে অস্ত্র ছিল জনগণ ছিল না তাই তারা ক্ষমতায় থাকতে পারে নাই। পাকিস্তানের কাছে অস্ত্র ছিল জনগণ ছিল না তাই তারা ক্ষমতায় থাকতে পারে নাই । শেখ হাসিনার কাছে অস্ত্র ছিল কিন্তু জনগণ ছিল না তাই তারাও ক্ষমতায় থাকতে পারে নাই। তাই জনশক্তি বৃদ্ধির জন্য মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, গত নির্বাচনে ইসলামি আন্দোলন ঘোষণা দিয়েছিল ইসলামের পক্ষে একটি বাক্স। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য নির্বাচনে অংশ নিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যাহাকিছু করে সবকিছু আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের জন্য করে।

ইসলামের নামে অনৈসলামিক কার্যক্রম যারা করছে আজ হোক কাল হোক দেশের মানুষ তাদের কে প্রত্যাখ্যান করবে তাতে কোন সন্দেহ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের কাছে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দাওয়াতি কাজ করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, যারা দ্বীনের কাজ করবে তাদেরকে সকলের দরজায় যেতে হবে। তাহলেই জনপ্রত্যাশা পূরণে শরীয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার করা সম্ভব হবে।

তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল অডিটোরিয়াম হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।

রাখেন, ময়মনসিংহ জেলা উত্তর জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সভাপতি এইচ.এম.হুজাইফা, দক্ষিণ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম, ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরী প্রমূখ।

পরে নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

পড়ুন : আক্কেলপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন