বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৪২০টি পরিবার ও ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪ হাজার ৫৭৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গাছের চারা রক্ষায় বিতরণ করা হয়েছে ১৩ হাজার ৭০০ গজ বেষ্টনী জাল। মঙ্গলবারের মধ্যে উপকারভোগীরা নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনায় এসব গাছের চারা রোপণ করার কথা।

গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত আরএইচএল প্রকল্পের আওতায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এসব চারা ও বেষ্টনী জাল বিতরণ করা হয়।

প্রকল্পের আওতায় দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা ও চারটি মসজিদসহ মোট ১১টি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচটি নারিকেল, ১৫টি সুপারি, তিনটি মেহগনি, চারটি আম, দুটি করে কদবেল ও নিম এবং একটি করে অর্জুন, সবেদা ও জারুলের চারা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে গাছ রক্ষায় ১০০ গজ করে বেষ্টনী জাল দেওয়া হয়।

এ ছাড়া ৪২০টি পরিবারকে ১০টি করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে দুটি নারিকেল, চারটি সুপারি, দুটি মেহগনি এবং একটি করে কদবেল ও আমের চারা। গাছ রক্ষায় প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৩০ গজ করে বেষ্টনী জাল।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে। একই সঙ্গে ফলজ গাছের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেকের আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর ছিদ্দিক, এলাকার ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, স্থানীয় সমাজসেবক মো. আনোয়ার হাওলাদার ও আসাদুজ্জামান অরুন মীরসহ সাংবাদিক এবং প্রকল্পের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : প্রায় ৮ কোটি টাকা মূল্যের হেরোইনসহ একজনকে আটক করেছে এসআরবি-৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন