বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‎শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান বিভাগীয় কমিশনারের

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন।
‎
‎মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
‎
‎বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, সামাজিক প্রেক্ষাপট, শিক্ষার আলো বিস্তারে ভূমিকা এবং দীর্ঘদিনের গৌরবময় পথচলা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎পরে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার ঘুরে দেখেন। বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।
‎
‎পরিদর্শনের স্মৃতিস্বরূপ বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণ করেন ড. জিয়াউদ্দিন। এরপর তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
‎
‎পরিদর্শনের শেষে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের পরিদর্শন বইতে মন্তব্য ও স্বাক্ষর করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হেদায়েত উল্লাহ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।

বিজ্ঞাপন

পড়ুন : ডেঙ্গু-সাপে কাটায় বাড়ছে উদ্বেগ, রেফার রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন