বিজ্ঞাপন
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বালু মহালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহালে অভিযান চালিয়ে চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভেকু ধ্বংস করা হয়েছে।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাখ্যা ঘাটে মোঃ নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে মোঃ ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মোঃ আসাদকে (৩৮) ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন