ময়মনসিংহের ত্রিশালে উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মুনসুর আহমেদের ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আবুল মনসুর আহমেদকে কেন জানা জরুরী শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবুল মুনসুর আহমেদের বাল্য সৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল মনসুর আহমদের কনিষ্ঠ পুত্র দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ জ ম রেজাউল করিম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ মোশারফ হোসাইন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, লেখক সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, কবি ও আহ্বায়ক আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদের ইমরান মাহফুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মিজ্ হাসনাত জাহান খান প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা


