উপজেলা পরিষদ ও স্থানীয় রাজনীতির প্রাণকেন্দ্র নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১ নং কামারপুকুর ইউনিয়নে লেগেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দোলা। গ্রাম থেকে মহল্লা—সবত্রই এখন জল্পনা-কল্পনা ও নির্বাচনী আমেজ। আর এই নির্বাচনী হাওয়ায় কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক উদীয়মান ও জনপ্রিয় মুখ হিসেবে আলোচনায় রয়েছেন সৈয়দপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনির সরকার।
কথা নয়, কাজে হবে পরিচয় এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি ইউনিয়নের সাধারণ মানুষ ও খেটে খাওয়া গণমানুষের মাঝে সরব উপস্থিতি বজায় রাখছেন। সততা, নিষ্ঠা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে তিনি এলাকাবাসীর মধ্যে আলাদা এক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। এলাকার উন্নয়নে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ যদি আমার পাশে থাকে, তবে আমাদের জয় নিশ্চিত। কামারপুকুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি কথার চেয়ে কাজেই বিশ্বাসী।
এদিকে তরুণ ও দূরদর্শী এই নেতৃত্বকে ঘিরে ১ নং কামারপুকুর ইউনিয়নের সুশীল সমাজ ও সাধারণ ভোটারের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে। সর্বস্তরের মানুষের প্রত্যাশা, তৃণমূল থেকে উঠে আসা এই নেতার হাত ধরেই কামারপুকুর ইউনিয়ন পাবে এক নতুন সম্ভাবনাময় ভবিষ্যৎ।
পড়ুন : কুষ্টিয়ায় আটক স্কুল শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
সা/


