বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২৮ বছরে চ্যানেল আই, বরগুনায় উৎসবের সঙ্গে সবুজের বার্তা

সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মতবিনিময় সভার পাশাপাশি নেওয়া হয় ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ। প্রজন্ম থেকে প্রজন্মে প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জেলার বিভিন্ন স্থানে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ২৮টি বৃক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ,বরগুনা জেলা টেলিভিন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজসহ, সাধারন সম্পাদক সুমন সিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্। এসময় আরো উপস্থিত ছিলেন বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলাকে প্রতীকীভাবে স্মরণীয় করে রাখতে জেলার বিভিন্ন স্থানে রোপণ করা হয় ২৮টি বৃক্ষ। প্রতিটি বৃক্ষকে চ্যানেল আইয়ের পথচলার একেকটি বছরের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, সংবাদ, বিনোদন ও সংস্কৃতির পাশাপাশি সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রোপণ করা গাছগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করবে সবুজ পরিবেশ এবং হয়ে থাকবে চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলার স্মারক।

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন বলেন, বাংলাদেশের জনপ্রিয় এবং বহুল প্রচারিত চ্যানেল আই,এটা আমাদের চ্যানেল,মাটি ও মানুষের চ্যানেল। ২৮ বছরের গৌরবময় পথচলায় চ্যানেল আইয়ের প্রত্যাশা সততা, দায়িত্বশীলতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে। চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি একপর্যায়ে বরগুনার গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। সবার আগে বাংলাদেশ এটা তারাও ধারন করেন,হৃদয়ে বাংলাদেশ।

অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, চ্যানেল আই একটি ঐতিহ্যবাহী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। বরগুনার সার্বিক অসংগতি, অনিয়ম এবং সাধারণ মানুষের দাবি-দাওয়াগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে চ্যানেল আইয়ের প্রতি মানুষের প্রত্যাশা রয়েছে।

২৮ বছরের গৌরবময় পথচলায় চ্যানেল আইয়ের প্রত্যাশা সততা, দায়িত্বশীলতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরও বহুদূর এগিয়ে যাওয়া। আর বরগুনায় রোপণ করা ২৮টি বৃক্ষ হয়ে থাকুক সেই পথচলার সবুজ স্মারক।

পড়ুন:আখাউড়ায প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনাসভা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন