ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ১৫ আপ মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম ও পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পড়ুন : সাভারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন


