কুষ্টিয়ার দৌলতপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল হোসেন (২৬) এর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। নিহত রাসেল হোসেন হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামের তাজপুর এলাকার আহাদ আলীর ছেলে।
শুক্রবার রাতে এতথ্য নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিহত রাসেল নেশার জন্য তার বাবা আহাদ আলীর কাছে দু’শ টাকা চায়। আহাদ আলী ২০টাকা দিলে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাসেল তার পিতাকে মারপিট শুরু করে।
পরে ছোট ভাই ইমরান হাসুয়া দিয়ে বড় ভাই রাসেলের পায়ে কোপ দিলে, তার পায়ের রগ কেটে যায়। রাসেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে বিকেলে মৃত্যু হয় তার।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


