দেবপুর দরবার শরীফের পীর হাফেজ মাওলানা ইমদাদুল হকের জানাজা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবপুর দরবার শরীফের পীর হাফেজ মাওলানা ইমদাদুল হক ছাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর দেবপুর দরবার শরীফ ও মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর মেজো ছেলে হাফেজ তোহা। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবপুর দরবার শরীফের বর্তমান পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন।

জানাজায় স্থানীয় আলেম-ওলামা, দরবারের ভক্ত-মুরিদ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আশপাশের এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মরহুম হাফেজ মাওলানা ইমদাদুল হকের ইন্তেকালে দরবার শরীফের ভক্ত-মুরিদ ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, শুক্রবার তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

পড়ুন:রাড্ডা ক্লিনিক ভাঙচুর: শ্রমিক দল নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগ!

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন