সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর মোঃ শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেলে সদর উপজেলা ছোনগাছা কারিগরি স্কুলের পেছনে, বলিদহ মোড়ের পশ্চিমে রাস্তার পাশের একটি ঘাসখেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদৎ হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের মোঃ শাহাজান শেখের ছেলে। সে পরিবার নিয়ে বর্তমানে খোকশাবাড়ী হাসপাতালের পূর্ব পাশে বসবাস করছিলেন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাকিবুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শাহাদৎ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে গত শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তাঁর পরিবার।

তিনি আরও জানান, আজ বিকালে স্থানীয়রা রাস্তার পাশের একটি ঘাসখেত থেকে তাঁর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ছোনগাছা কারিগরি স্কুলের পেছনের ঘাসখেত থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা অন্য কোনো শত্রুতার জেরে তাঁকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হতে পারে।

পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় ধর্ষণের অভিযোগে ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন