সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ির আঙিনা থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর গোয়েন্দা সদস্যরা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী রোজি পালিয়ে গেছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিলধলী গ্রামে মনিরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে এসআরবির একটি গোয়েন্দা দল মনিরের বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। পরে বাড়ির প্রবেশপথ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বস্তা থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী সদস্যদের দাবি, ফেনসিডিলগুলো মাদক ব্যবসার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। তবে অভিযানের আগেই মনির ও তার স্ত্রী রোজি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, বিলধলী গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও মাদক কারবার পুরোপুরি বন্ধ হয়নি। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এসআরবি সদস্যরা জানান, উদ্ধার করা ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে পলাতক মনির ও তার স্ত্রী রোজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পড়ুন:সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন