নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ মোঃ কামরুজ্জামান কামু (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুজ্জামান কামু ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির গ-জোনের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে কামরুজ্জামানের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা


