নারায়ণগঞ্জে ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার লায়ন সিনেমা হল এলাকায় এসআরবি-১১ নারায়ণগঞ্জ ও এসআরবি-১০ কেরানীগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভায়লা গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লা থানার মামলা নং-১১(০৯)২৪-এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন আসাদুল। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন