ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক, জনতার ইটের আঘাতে আহত ওসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাতে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে জাকির হোসেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে।

এ সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম মাথায় আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।

ওসি মাহাবুব আলম জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইট তার মাথায় লাগায় তিনি কিছুটা আহত হয়েছেন। এ ঘটনায় জাকির হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব শিক্ষক দিবসে শ্রীপুরে ৩২ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন