সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সি হালিমা খাতুন নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার পল্লী অঞ্চল চর দুগলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরেন করে । এ ঘটনায় পর থেকে শিশুটির পিতা পলাতক রয়েছে ।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার গালা ইউনিয়নের আব্দুল আলীমের সাথে তার স্ত্রী ফজিলা খাতুনের সাথে আজ সকালে বাকবিতন্ড হয়।
বাকবিতন্ডার এক পর্যায়ে তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করলে লাঠিটি তার কন্যার শরীরে লাগে । মুহুর্তেই রক্ত ঝড়তে থাকে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরও জানান, খবর পাওয়ার পর পর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরন করি । ঘটনার পর থেকে শিশুটির পিতা আব্দুল আলীম পলাতক রয়েছে।
শিশুটির মা ফজিলা খাতুন বলেন, আমার সাথে স্বামীর কথাকাটাকাটির এক পর্যায়ে আমাকে মাারতে গেলে আমার কোলে থাকা অবস্থায় আমার স্বামীর লাঠিটি আমার শিশু কন্যার মাথায় লাগে। এ সময় সে মারা যায়।
এদিকে এ ঘটনায় গোটা এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পড়ুন : বিশ্ব শিক্ষক দিবসে শ্রীপুরে ৩২ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা


