মাগুরার শত্রুজিৎপুরের ধর্মদাহ গ্রামে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া দুপক্ষের মারামারি ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনার জেরে শত্রুজিৎপুর বাজারে ব্যবসায়ীদের উপর মারধরের ঘটনা ঘটে। এতে আতংক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাজার বণিক সমিতির নেত্রীবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শত্রুজিৎপুর বাজার বণিক সমিতির সহসভাপতি পরিতোষ সাহা নান্টু, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবাল, বিএনপি নেতা নয়ন মুন্সি, সাবেক চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম রফিক সহ স্থানীয় পুলিশ সদস্যরা।
এসময় বক্তারা একমত হয়ে বলেন, বাজার এলাকায় কোনো ধরনের সামাজিক আধিপত্য বিস্তার করার চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। পরে শত্রুজিৎপুর বাজারে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়।
পড়ুন : চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা


