মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোটি টাকার চেক বিতরণ

মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৩৫ টি পরিবারকে এ চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে মোট ১ কোটি ১০ লাখ টাকার চেক তুলে দেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা এবং গুরুতর আহত ও আহত ১৭টি পরিবারের মাঝে মোট ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলার বাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনস প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।” এই বিষয়টি স্মরণ রেখে সবাইকে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল চালাতে না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পড়ুন : আসিয়ানের খাদ্যবাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা, বাধা শুল্ক ও সনদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন