কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় দুই যুবককে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহান আলীর ছেলে মো. আব্দুল্লাহকে (২৮)। একই সাথে আটক দুই জনের নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার পেছনের মূল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন তারা। আজ বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনের এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন।

বিজ্ঞাপন

মিথিলা খাতুনের অভিযোগ, কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি চরমপন্থী লিপটন ও টাইগার মামুনের ইন্ধনে তাদের আটক করে ২ টি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধারের মিথ্যা মামলা দিয়েছে। তিনি দাবী করেন, ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি যখন আরিফ ও আব্দুল্লাহকে আটক করেন, তখন তাদের কাছে কোনো প্রকার অস্ত্র ছিল না। আটকের সময় উপস্থিত জনসাধারণের বাধার মুখে পুলিশ কোনো অস্ত্র দেখাতে পারেনি, যার ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মিথিলা খাতুন অভিযোগ করে বলেন, দুর্বাচারা গ্রামের শীর্ষ চরমপন্থী দূর্বৃত্ব জাহাঙ্গীর কবির লিটন এবং দরবেশপুর গ্রামের ছোট চোর টাইগার মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা চলছে। এই লিটন ও টাইগার মামুনের ইন্ধনেই ডিবি পুলিশ দিয়ে তাদের স্বামীদের বাজার থেকে তুলে নিয়ে অস্ত্র মামলায় চালান দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লিপটন ও টাইগার মামুন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও র্যাবের সাবেক প্রধান ও সাবেক জেনারেলের দাপট দেখিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো এবং টাকা না দিলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিতো। বর্তমানেও এই চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে আত্মগোপনে থেকে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে ডিবি পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং নির্দোষ আরিফ ও আব্দুল্লাহর অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরিফ ও আব্দুল্লাহ’র পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনির বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে জানতে নাগরিক টেলিভিশনের পরিচয় দিয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও উত্তর দেনি তিনি।

পড়ুন : হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন