টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন প্রমুখ।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মত বিনিময় সভায় জেলার মাদক, যানজট, আইনশৃঙ্খলাসহ সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোন প্রয়োজনে এ জেলার মানুষ আমাকে সব সময়ই পাশে পাবে।
পড়ুন : সুবর্ণচরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ ইটভাটা, দুই লাখ টাকা জরিমানা


