ধামরাইয়ে ২৩২ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩২টি পূজামণ্ডপে চলছে প্রস্তুতি। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন রং ও সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক দল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়ায় ঐতিহ্যবাহী ঠাকুরবাড়িতে প্রতিমায় রং করার কাজ চলছে। সেখানে কর্মরত কারিগর স্বপন পাল জানান, চার দিন আগেই প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এরপর থেকে শুরু হয়েছে রং করার কাজ।

অন্যদিকে, প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও সে অনুযায়ী মজুরি না বাড়ায় অসন্তোষ জানিয়েছেন কারিগররা। ধামরাই পৌরসভার একটি পূজামণ্ডপে কর্মরত শ্যামল পাল বলেন, রঙের দাম অনেক বেড়েছে, কিন্তু তাঁদের মজুরি সেই অনুপাতে বাড়েনি। ফলে বাড়তি ব্যয়ের চাপ নিয়েই কাজ করতে হচ্ছে।

ধামরাই উপজেলা মন্দির কমিটির সদস্য সচিব রঞ্জিত পাল জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নিরাপত্তার কাজে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক দল রাখা হবে।

এদিকে, পূজার আয়োজন ঘিরে আশপাশের বাসিন্দাদের অসুবিধা এড়াতে শব্দ ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, নামাজ ও আজানের সময় সাউন্ড সিস্টেমের ব্যবহার সীমিত রাখতে আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিমা তৈরির শেষ ধাপের কাজ ও মণ্ডপ সাজানোর পাশাপাশি নিরাপত্তার প্রস্তুতিও চলছে। প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং স্থানীয়দের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা করছেন তাঁরা।

পড়ুন : ২৫ লাখ বছরের গোপন গল্প বলেই যাচ্ছে রক্তের ঝরনা!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন