বিএনপি নির্বাচনের পূর্বেই বর্তমান সরকারের প্রধান মন্ত্রী দেশের উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে ঘোষণা দিয়ে ছিলেন। দেশের জনগনের কথা ভেবেই তিনি পূর্ব পরিকল্পনা করে রেখেছিলেন। যার মধ্যে একটি হলো ফ্যামিলি কার্ড। একের ভিতরে অনেক সুবিধা পাবে দেশের জনগন, এমনটাই বক্তব্য দিয়েছেন রাজশাহীর চারঘাট-বাঘা এমপি আবু সাইদ চাঁদ।
শনিবার সকালে চারঘাট পরিষদ অডিটোরিয়াম হল রুমে ফ্যামিলি কার্ড প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি। চারঘাট উপজেলা নিার্বহী অফিসার জান্নাতুল ফেরদৈস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা ইউএনও মোঃ তকী ফয়সাল তালুকদার, চারঘাট উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক ফকরুল হাসান বাবলু, চারঘাট মডেল থানা ওসি আ,স,ম আব্দুন নূর, চারঘাট উপজেলা সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান, বাঘা উপজেলা সমাজসেবা অফিসার শাহবুদ্দিন মন্ডল, পৌর বিএনপি সভাপতি মোমিনুল হক, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল প্রমূখ।
ফ্যামিলি কার্ড প্রশিক্ষণ কর্মশালায় চারঘাট উপজেলা থেকে ১৫জন এবং বাঘা থেকে ১৫জন অংশ গ্রহন করেন। প্রথম পর্যায়ে এই ৩০জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণ নিবেন। যার মধ্যে ২৮জন তথ্য সংগ্রকারী বাকি ২জন সুপারভাইজার। এই ধারাবাহিকতায় প্রশিক্ষণ চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য সংগ্রকারীরা নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করবেন।
পরিশেষে এমপি বলেন, দেশের প্রধান মন্ত্রী সমগ্র দেশের উন্নয়নে কাজ করছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিগত সরকারের ঋণ পরিষোধ করছেন। অর্থ সংকটে দেশের উন্নয়নের চাকা একটু ধীর গতিতে চলবে এটাই স্বাভাবিক। একটি মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। বিএনপি একটি বৃহত দল, এই দলকে দমানো যাবে না। দৈনন্দিন নিত্য প্রয়োজনিয় পন্যের মূল্য বৃদ্ধির জন্য গোপনে তারা সিন্ডিকেট তৈরী করছে। সম্প্রতী জ¦ালানী তেল ও গ্যাস নিয়ে দেশে উত্তেজনা তৈরী হচ্ছে। তিনি বলেন, সুদুর আমেরিকায় তেলের মূল্য এই দেশের টাকায় প্রতি লিটারের মূল্য ৯৬০ টাকা। সর্বপরি দেশের জনগনের ন্যায্য মূল্যে দিয়ে দৈনন্দিন প্রয়োজনিয় পন্য ক্রয় করতে পারে সেই লক্ষে কাজ করছে সরকার।
পড়ুন : ‘অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন’


