কুড়িগ্রামে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক যুবদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কুড়িগ্রাম জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং জেলার অধীনস্থ ১২টি ইউনিটের সুপার ফাইভের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শামছুল আলম রানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা

সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিমুল ইহছান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম রানা বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কুড়িগ্রাম জেলা যুবদলের ভূমিকার প্রশংসা করেন।
তিনি প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলকে সতর্ক থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, “আজ অধিকাংশ যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদল থেকে বেড়ে ওঠা। তাই যুবদলের হাতেই বিএনপি নিরাপদ। যুবদল বিপদে গেলে বিএনপিও তার ঠিকানা হারাবে।”

নেতৃবৃন্দকে সতর্ক করে তিনি বলেন, “যদি কোনো দায়িত্বশীল নেতার এলাকায় পতিত ফ্যাসিস্টরা মিছিল করে নাশকতা করে, তার দায়িত্ব তাকেই নিতে হবে।”

তিনি যুবদল ঘোষিত ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল কর্মসূচি জেলা যুবদল, উপজেলা যুবদল ও পৌর যুবদলকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে তিনি সদ্য প্রয়াত কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মরহুম রায়হান কবির এর কবর জিয়ারত করেন। পরে জেলা যুবদলের আয়োজনে মোটরসাইকেল শোভা যাত্রায় অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফায়ার সার্ভিসের কর্মজীবন শেষে শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন