কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্সের টাকা গণনা

প্রথমবারের মতো জনসম্মুখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শুরু হওয়া বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ গণনা চলে। এতে পাওয়া যায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।

শান্তি, সাম্য ও মানবতার বাণীতে দেশ-বিদেশের লাখো মানুষের শ্রদ্ধার কেন্দ্র লালন আখড়াবাড়ি। প্রতিদিনই মাজারে আসেন ভক্ত, সাধু-বাউল ও দর্শনার্থীরা। মনের আশা পূরণে অনেকে অর্থ দান করেন দানবাক্সে। প্রথমবারের মতো জনসম্মুখে টাকা গণনার এমন উদ্যোগে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা। দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তাঁদের।

এ কার্যক্রমে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও মাজারের খাদেমরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন