নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট মেরামত, সম্প্রসারণ ও সংস্কার কাজে এলাকাবাসীকে সাথে নিয়ে নিজ অর্থায়নে করে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম।
ধারাবাহিক এ কর্মসূচির আওতায় ১১ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের রাস্তা সম্প্রসারণে করেন তিনি। এ সময় সড়কে মাটি ভরাট,ভাঙ্গণরোধে বেরিয়ার দেয়া ও পাকাকরণেরর কাজ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রিপন মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা মহিলা দল নেত্রী জাহানারা বেগম, যুবদল নেতা মেহেদী হাসান রকি প্রমূখ।
এ সময় আবু মোহাম্মদ মাসুম স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আমরা নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করছি। সরকারী বরাদ্দের দিকে চেয়ে থাকি না। নিজের খরচেই রাস্তা ঘাট মেরামতের উদ্যোগ নিয়েছি। নিজেদের কাজ নিজেরাই করবো। এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়নের জনগণ আমাকে উৎসাহ দিচ্ছেন। আশা করছি আমি তাদের মনের মতো করে একজন প্রকৃত সেবক হতে পারবো। সবার দোয়া ও সমর্থন চাই।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
সা/


