৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে কাজ চলছে: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে স্কুল-কলেজের নতুন ভবন নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে দিন রাত কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) সকালে ফটিকছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, সরকার চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে সংসদীয় এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় তরুণ-তরুণীরা কাজ করছেন। তাঁদের সহযোগিতা করার পাশাপাশি সঠিক তথ্য দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি ইনসাফ পাটির লোক ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিল। ভবিষ্যতে যেন এ রকম আর না হয়, সে বিষয়ে খেয়াল রাখার পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে যেন কোনো ধরনের অনিয়ম বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকাশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণেরা যেন বিপথগামী না হয়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রীকে ৩১দফার ভিত্তিতে দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশে ২৫ কোটি গাছ লাগানোর কার্যক্রম চলমান রয়েছে। আজ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় এসব চারা রোপণ করবেন। গাছ যেভাবে বেড়ে উঠবে, শিক্ষার্থীরাও কলেজে পর্যায়ে পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে ফটিকছড়ির সুনাম বয়ে আনবেন এই প্রত্যাশা রাখছি।

ফটিকছড়ি সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং সমৃদ্ধি ফটিকছড়ি গড়ে তোলার বিষয়ে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়নে সবার সহযোগিতায় ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক ও উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মিতু বড়ুয়া ও প্রভাষক এনএম রহমত উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সৌরভ কুমার সেনগুপ্ত ও অধ্যাপিকা ইছমত আরা বেগম। এ সময় কলেজের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরাও বক্তব্য দেন।

পড়ুন : বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন