জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : ইউএনও হাসনাত জাহান খান

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস ও পরিবেশ সুন্দর করে রাখতে সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।আজকের চারাগাছ সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুললে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ফল ও ঔষধি গুণের সুফলসহ অর্থনৈতিক সুবিধা পাবে তরুণ প্রজন্ম।

ময়মনসিংহের ত্রিশালে পরিবেশ সুরক্ষা ও সবুজ প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান এসব কথা বলেন।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব চারাগাছ তুলে দেওয়া হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সভাপতিত্বে ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​
​অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে বিদ্যালয়য়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে চারাগাছ গ্রহণ করে এবং এগুলো যত্ন সহকারে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ইয়াবা-হেরোইন ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন