ঢাকার সাভারে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক চীনা নাগরিক ও বাংলাদেশি এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় একটি ১০ তলা ভবন ‘গ্রিন টাওয়ার’-এর চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়। ফ্ল্যাটটি থেকে এক চীনা নাগরিক ও বাংলাদেশের এক নারীকে আটক করা হয়েছে। মূলত ফ্ল্যাটটি তাঁরা বাংলা মদ তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পড়ুন:পরকীয়া নিয়ে কলহের জেরে বন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ইমি/


