দিনাজপুর সদরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও ডিও বিতরণ

দিনাজপুর সদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও ডিও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন, দিনাজপুর সদরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফ-এর সভাপতিত্বে এতে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নূর নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট দিনাজপুরের আহবায়ক উত্তম কুমার রায় প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্প্রীতি ও মিলনের উৎসব। পূজামণ্ডপগুলোতে ভক্তদের স্বাগত ও অভিনন্দন জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আলোচনা সভা শেষে উপজেলার দুর্গাপূজা মণ্ডপগুলোর অনুকূলে বরাদ্দকৃত সরকারি ৬০০ কেজি করে চালের ডিও আনুষ্ঠানিকভাবে পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন