গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮ নং আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
মোঃ রিপন হোসেন দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন। তাঁর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বিভিন্ন সময়ে তাঁকে মামলা, কারাবরণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চান।
চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে আটাবহ ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষির বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দিতে চান মোঃ রিপন হোসেন।
পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নারীর শিক্ষার প্রসার, সাধারণ মানুষের জন্য নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ রিপন হোসেন বলেন, “জনগণের সেবা করাকে আমি জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছি। সুযোগ পেলে ৮ নং আটাবহ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার তরুণ সমাজের ভালোবাসা ও সমর্থন তাঁকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে যেতে উৎসাহিত করছে।
দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি, তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা, সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়াই তাঁর লক্ষ্য।
পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন
ইমি/


