চাটমোহরে দায়িত্বের এক বছর পূর্ণ হওয়ার আগেই ফের বদলি হলেন এসিল্যান্ড ফয়সাল মাহমুদ

পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদকে আবারও বদলি করা হয়েছে। এবার তাঁকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১৪ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর তাঁকে বগুড়ার গাবতলী উপজেলায় বদলি করা হয়েছিল।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মাৎ খাদিজা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফয়সাল মাহমুদকে উল্লাপাড়ায় পদায়নের পাশাপাশি চাটমোহরের নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমানকে পদায়ন করা হয়েছে।

৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফয়সাল মাহমুদ ২০২৫ সালের ১৫ অক্টোবর চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকার স্থায়ী বাসিন্দা এই কর্মকর্তা দায়িত্ব পালনকালে ভূমি প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। চাটমোহরে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হওয়ার মাত্র দুই দিন পর তাঁর নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি সামনে এল।

অন্যদিকে, চাটমোহরের নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা। তিনিও ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি ফয়সাল মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।

পড়ুন : প্রকৃত শক্তি অস্ত্র নয়, শৃঙ্খলা ও জনগণের আস্থায় নিহিত: প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন