কামারখন্দে ক্বওমী মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাংগা,ভূইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা  বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় ভারাংগা ও ভুঁইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ।

অত্র এলাকার মুরুব্বি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারিক সরকার,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মন্ডল, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ শামিম রেজা প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শার্মিলা রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান মিঞা, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সাবেক দপ্তর সম্পাদক স্বপন সেখ,ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন প্রতীকসহ কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন : সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন