গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় এসআই মিজানুরের মৃত্যু, দুর্ঘটনা নাকি পরিকল্পিত? তদন্ত দাবি পরিবারের

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের নিয়মিত টহল চলাকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত মিজানুর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি মাওলানা আব্দুল্লাহ সাহেবের তৃতীয় ছেলে। ২০২৩ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন তিনি।

মিজানুর রহমানের ভাই মুফতি আক্তারুজ্জামান আনসারী বলেন, এই মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা আমরা জানি না। সরকার বাহাদুরের কাছে দাবি, সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করে বিচার নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন, চাকরিতে যোগদানের পর থেকে মিজানুর রহমান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার গভীর শোকাহত। এ সময় তিনি নিহতের স্ত্রী, মা-বাবার প্রতি সরকারের সদয় সহযোগিতা কামনা করেন।

এ ঘটনায় রফিক মোল্লা নামে স্থানীয় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এদিকে এসআই মিজানুর রহমানের মৃত্যুর খবর তাঁর নিজ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

পড়ুন:নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে দুর্বৃত্তরা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন