জামালপুরে নিখোজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ৬ নং নরুন্দি ইউনিয়ন নামা কোচনধারা এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক।

বিজ্ঞাপন

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিনদিন আগে নিহত হাবিবুর রহমান নিজের বাড়ি থেকে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হন। তারপর তিনি আর বাড়ি ফিরেননি। তিনদিন তিনি নিখোজ থাকার পরও তার বাড়ির লোকজন থানায় কোন সাধারণ ডায়েরি করেননি। পরে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে কোচনধারা এলাকা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে নৌকায় করে স্থানীয় লোকজন যাওয়ার সময় তার মরদেহ পানিতে অর্ধগলিত অবস্থায় ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে দুপুর ২ টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ বলা যাবে।

পড়ুন:নরসিংদীর চৌয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, গুলি ছুড়ে দুর্বৃত্তরা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন