সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবক নিহত

পরিবারের হাসি ফোটাতে ও স্বজনদের ভাগ্য পরিবর্তনের আশায় এক বছর আগে সৌদি আরবে পারি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোয়ার হোসেন। কিন্ত স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবে আভা এলাকায় রাস্তা পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যু হয়। নিহত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে যান আনোয়ার। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি সাগরদিঘীতে তার পরিবারকে জানান। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরপরই শুরু হয় পরিবারের সদস্যদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

নিহতের বড় ভাই সানোয়ার হোসেন জানান, আমি আমাদের আত্নীয়ের মাধ্যমে সংবাদ পাই। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান প্রবাসে। আনোয়ার অত্যন্ত মিশুক ও শান্ত স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এভাবে অকালে তার প্রাণ চলে যাবে, তা কেউ মেনে নিতে পারছেন না।

বর্তমানে আনোয়ার লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।

বিজ্ঞাপন

পড়ুন : দৌলতদিয়ার পদ্মায় গোসল করতে নেমে আট বছরের শিশু নিখোঁজ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন