দৌলতদিয়ার পদ্মায় গোসল করতে নেমে আট বছরের শিশু নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন ফকির নামে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে ভেসে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

নিখোঁজ নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়ার রেজাউল ফকিরের ছেলে।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে যুবলীগের মিছিল, ৮ জন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন